সাংবাদিক নির্মল সেনের মৃত্যুবার্ষিকী পালিত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতির পুরোধা ও মুক্তিযোদ্ধা নির্মল সেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রোববার এ উপলক্ষে নির্মল সেন স্মৃতি সংসদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নির্মল সেন স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন, কোটালীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ কামরুল ফারুক, মুক্তিযোদ্ধা মুজিবুল হক, ইউপি চেয়ারম্যান নাদের আলী মিয়া, নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, কলেজ ছাত্রলীগ সভাপতি স্বপন তালুকদার, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু ও সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।
উল্লেখ্য, নির্মল সেন ২০১৩ সালের ৮ জানুয়ারি ঢাকার ল্যাবএইড হাসপাতালে ৮৩ বছর বয়সে পরলোকগমন করেন।
হুমায়ূন কবীর/এফএ/জেআইএম
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার