সাংবাদিক গোলাম সামদানীর পিতার ইন্তেকাল
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক সকালের খবরের স্টাফ রিপোর্টার এস এম গোলাম সামদানীর পিতা গোলাম মহিউদ্দিন ভুইয়া সোমবার (৯ জানুয়ারি ২০১৭) ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার শিকারপুর গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, নয় কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ আছর মরহুমের নিজগ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।তাঁর মৃত্যুতে ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরএম/ওআর/পিআর
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার