নওগাঁয় শীতার্তদের পাশে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি
নওগাঁর বদলগাছীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএডি)।
শুক্রবার বিকেলে উপজেলার বালুভরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুসাইন শওকত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।
বাংলাদেশ ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের সহযোগিতায় শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
স্থানীয় ফ্রেন্ডস গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের সভাপতি সহকারী অধ্যাপক নাসিম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির দফতর সম্পাদক আনোয়ার হোসেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ মো. আয়েন উদ্দিন, অ্যাসোসিয়েশনের সদস্য সচিব নজরুল ইসলাম, বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হাসান হিরু প্রমুখ।
এ সময় আড়াইশ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আব্বাস আলী/আরএআর/এমএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ২ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ
- ৩ সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস পেলেন রূপালী ব্যাংক কর্মকর্তা পিনু
- ৪ বিডিজেএর সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল
- ৫ তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর পরিকল্পনা, ডিজিটাল ক্ষমতায়নের ওপর জোর