সাংবাদিক শিমুলের মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাবে ৩ দিনের শোক
পৌর মেয়রের গুলিতে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে সিরাজগঞ্জ প্রেসক্লাব।শুক্রবার রাতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা লিটন এ ঘোষণা দেন।
কর্মসূচির মধ্যে রয়েছে- প্রেসক্লাবে তিনদিন কালো পতাকা উত্তোলন, তিনদিন জেলার সাংবাদিকদের কালো ব্যাজ ধারণ এবং প্রতিবাদ সমাবেশ।
উল্লেখ্য, শাহজাদপুর পৌর মেয়রের ব্যক্তিগত শটগানের গুলিতে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার দুপুরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় তার মৃতু হয়।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার