ডিইউজের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের পিতার মৃত্যু
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মফিজুর রহমান খান বাবুর পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার বেলা সাড়ে ১২টায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার লতরদি গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়ষ হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, আজ (শুক্রবার) বাদ মাগরিব জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
সমাজসেবী আব্দুর রাজ্জাক খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
সংগঠন দু`টির নির্বাহী পরিষদের পক্ষে বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আরএস/পিআর
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার