যশোরে সাংবাদিকদের ৯ম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি
অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণা ও ৮ম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবিতে রোববার অবস্থান কর্মসূচি পালন করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচি চলাকালে যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফউজে) সহ-সভাপতি মনোতোষ বসু, কবি ফখরে আলম, জেইউজে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন ও রিমন খান প্রমুখ।
অবস্থান কর্মসূচি ও সমাবেশ থেকে অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবি জানান নেতৃবৃন্দ। অন্যথায় রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
মিলন রহমান/এফএ/পিআর
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার