চলে গেলেন সাংবাদিক বুলু শরীফ
মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শরীফ আমিরুল হাসান ওরফে বুলু শরীফ শনিবার দুপুরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সাংবাদিক বুলু শরীফের বাবার নাম মো. হোসেন আহম্মদ। বুলু শরীফ বাংলাভিশন, বাংলাদেশ বেতার ও দৈনিক যুগান্তরে মাগুরা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
নিজের প্রতিষ্ঠিত প্রিয় প্রেসক্লাবে কর্মরত অবস্থায় মারা গেলেন তিনি। তার মৃত্যুতে জেলার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাদ এশা মাগুরা সরকারি কলেজ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আরাফাত হোসেন/এআরএ/জেআইএম
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ২ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৩ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ৪ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে
- ৫ ডিআরইউ ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক জসিম ও সদস্যসচিব আরিফ