সাংবাদিক রিশিত খান আর নেই
অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিডটকম`র জ্যেষ্ঠ সহ-সম্পাদক রিশিত খান (আব্দুর রশিদ) (৫০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।
শনিবার দুপুরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন রিশিত খান।
রিশিত খান স্ত্রী, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি এর আগে দৈনিক ডেসটিনি, দৈনিক আজকের কাগজসহ বেশকিছু সাপ্তাহিক ও দৈনিকে কাজ করেছেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার কানসোনা গ্রামে। তিনি রাজধানীর মিরপুরের মণিপুরি পাড়ায় পরিবার নিয়ে থাকতেন।
রিশিত খানের মৃত্যুতে জাগো নিউজের চিফ নিউজ এডিটর মহিউদ্দিন সরকারসহ অন্যান্যকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
এমএএস/জেআইএম
সর্বশেষ - গণমাধ্যম
- ১ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ২ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ
- ৩ সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস পেলেন রূপালী ব্যাংক কর্মকর্তা পিনু
- ৪ বিডিজেএর সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল
- ৫ তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর পরিকল্পনা, ডিজিটাল ক্ষমতায়নের ওপর জোর