ক্র্যাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্য্যাসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে আজ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ক্র্যাব সভাপতি আবু সালেহ আাকনের সভাপতিত্বে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক সরোয়ার আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, পুলিশের বিশেষ শাখার উপ-মহাপরিদর্শক (ডিআইজি-রাজনৈতিক) মাহবুবুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম, ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান, রমনা জোনের ডিসি সরদার মারুফ হাসান, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপ-পরিচালক মেজর রইসুল আজম মনি ও সহকারী পরিচালক মেজর মেহেদি, পুলিশ সদর দফতরের সিনিয়র তথ্য কর্মকর্তা কামরুল আহসান, ক্র্যাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাধারণ সদস্যরা।
এফএইচএস/জেএইচ/পিআর
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার