পিইসি-জেএসসি উত্তীর্ণদের সংবর্ধনার জন্য নাম নিবন্ধনের সময় বৃদ্ধি
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের মধ্যে অনেকের সন্তান ২০১৬ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কৃতি সন্তানদের উৎসাহিত করতে ডিআরইউ প্রতি বছরের মতো এবারও তাদের সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তাদের বৃত্তিও প্রদান করা হবে।
পিইসি এবং জেএসসি পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.৫ প্রাপ্তদের ট্রান্সক্রিপ্ট/সার্টিফিকেটের ফটোকপিসহ আগামী ১১ জুলাই মঙ্গলবারের মধ্যে ডিআরইউ কার্যালয়ে নাম জমা দিয়ে নিবন্ধনের অনুরোধ জানানো হচ্ছে।
সংবর্ধনা অনুষ্ঠানের তারিখসহ বিস্তারিত সূচি পরবর্তীতে জানানো হবে। ডিআরইউ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এমইউএইচ/ওআর/আরআইপি
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার