বিএফইউজে ও ডিইউজের অনশন কর্মসূচি বুধবার
অবিলম্বে ৯ম ওয়েজবোর্ড গঠন ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অপসারণ দাবিতে বুধবার দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
জাতীয় প্রেসক্লাবের টেনিস গ্রাউন্ডে সকাল ১০টায় শুরু হয়ে এ অনশন কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত। এতে সাংবাদিক নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। ডিইউজের দফতর সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিইউজের সদস্যসহ রাজধানীর বিভিন্ন সংবাদপত্র ও মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং সংবাদকর্মীদের অনশন কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।
এমইউ/ওআর/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ২ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৩ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ৪ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে
- ৫ ডিআরইউ ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক জসিম ও সদস্যসচিব আরিফ