দুরন্ত টিভির লোগো উন্মোচন বৃহস্পতিবার
যাত্রা শুরু করছে দেশের প্রথম শিশুভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘দুরন্ত’। বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুরন্ত টিভির লোগো উন্মোচন করা হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আয়োজক সূত্র জানিয়েছে, শিশুদের জন্য দেশীয় সংস্কৃতিতে তৈরি করা বিনোদন উপহার দিতেই ‘দুরন্ত’ টিভির যাত্রা। শিশুবান্ধব সুস্থ বিনোদনের জন্য ‘দুরন্ত’ ভূমিকা রাখবে।
এএ/আরআইপি
সর্বশেষ - গণমাধ্যম
- ১ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ২ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে
- ৩ ডিআরইউ ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক জসিম ও সদস্যসচিব আরিফ
- ৪ সাংবাদিক সালিম সামাদ আর নেই
- ৫ প্রেস ক্লাবে ইফতার: ব্যস্ততার ফাঁক গলে এক অনানুষ্ঠানিক পুনর্মিলন