নড়াইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২৯ আগস্ট
নড়াইল প্রেসক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন ২০১৫-১৭ তফসিল ঘোষণা করা হয়েছে। শনিবার প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে সাধারণ পরিষদের সভায় তফসিল ঘোষণা করেন সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন কার্ত্তিক দাস, অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, কাজী হাফিজুর রহমান, শামীমূল ইসলাম টুলু, সাইফুল ইসলাম তুহিন প্রমুখ।
ঘোষিত তফসিল অনুযায়ী ১১ জুলাই সদস্যদের চাঁদা পরিশোধ। ১৭ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ। ১৯ জুলাই ভোটার তালিকা সম্পর্কিত আপত্তি। ২২ জুলাই ভোটার আপত্তির শুনানি। ২৫ জুলাই চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
৩০-৩১ জুলাই মনোনয়নপত্র দাখিল। ৩ আগস্ট মনোনয়নপত্র বাছাই। ৫ আগস্ট মনোননয়নপত্র প্রত্যাহার এবং ২৯ আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শুরু হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্তু। এক ঘণ্টার বিরতি শেষে ২টা থেকে বিকেল ৪টা পর্যন্তু ভোট গ্রহণ চলবে।
হাফিজুল নিলু/এমজেড/এমএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার