রংপুর বিভাগ সাংবাদিক সমিতির নতুন সদস্য সংগ্রহ শুরু
রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ) ঢাকার নতুন সদস্য সংগ্রহের জন্য ফরম ছাড়া হয়েছে। রংপুর বিভাগের আট জেলা রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার সন্তান যারা রাজধানীতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় সাংবাদিক হিসেবে কর্মরত তারা সদস্য হতে পারবেন।
আগামী ১০ জানুয়ারির মধ্যে আরডিজেএ এর অফিস থেকে ৩০০ টাকায় ফরম কিনতে পারবেন। ফরম জমা দিতে পারবেন ১৫ জানুয়ারির মধ্যে।
আরডিজেএ এর পিকনিকে যেতে হলে সদস্য হওয়া জরুরি। সদস্য হতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন- ২৩/৩ তোপখানা রোড, হোটেল সম্রাট (চতুর্থ তলা), ঢাকা - এই ঠিকানায়। মোবাইল- ০১৭৭২৩১৫৮৬৪।
এমবিআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার