ক্র্যাবে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে ক্র্যাব সদস্য ও তাদের স্বজনদের জন্য শুক্রবার হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আবাবীল জাতীয় শিশু-কিশোর যুব সংগঠনের ৩০ বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডেভেলপমেন্ট সোসাইটি ফর রুরাল পিপল ও আলোর প্রত্যাশা’ এই হেলথ ক্যাম্পের আয়োজন করে।
সকাল ৮টায় শুরু হওয়া এই ক্যাম্পের উদ্বোধন করেন ক্র্যাব সভাপতি আবু সালেহ আকন ও ডেভেলপমেন্ট সোসাইটি ফর রুরাল পিপল ও আলোর প্রত্যাশার সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল ইসলাম। এ সময় ক্র্যাবের সহ-সভাপতি মাসুম মিজান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান, দফতর সম্পাদক রুদ্র রাসেল, কার্যনির্বাহী সদস্য খন্দকার হানিফ রাজা, বেসরকারি সংগঠন ‘আস্থার সমাজ উন্নয়ন’ এর সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সদস্য মো. মাসুম, শহীদুজ্জামান মিলন, মো. আবুল, জাহিদ হোসেন রুপন প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেল সাড়ে ৩টায় শেষ হওয়া এই হেলথ ক্যাম্পে শতাধিক ক্র্যাব সদস্য ও তাদের স্বজন চিকিৎসাসেবা গ্রহণ করেন।
এফএইচএস/ওআর/পিআর
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার