অফিস থেকে ফেরার পথে প্রথম আলোর বিশেষ প্রতিনিধিকে ছুরিকাঘাত
অফিস থেকে বাসায় ফেরার পথে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলমকে (৪৮) ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে পালিয়ে গেছে। শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর রমনা এলাকার যমুনা গেইটের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় মাসুদ আলমকে স্থানীয় ও স্বজনদের সহযোগীতায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ভর্তি করা হয়েছে। ছিনতাই হওয়া মোবাইল ফোনে ব্যবহৃত দুটি নম্বর 01754390763 ও 01884717776।
আহতের স্ত্রী রোমানা জাগো নিউজকে বলেন, তিনি অফিস থেকে বাসায় ফেরার সময় ছিনতাইকারীরা ছুরি দিয়ে হাতে আঘাত করে সঙ্গে থাকা মোবাইল ফোন নিয়ে গেছে। বর্তমানে তাকে (মাসুদ আলমকে) ঢামেকে ভর্তি করা হয়েছে।
পুলিশের উপ-পরিদর্শক বাচ্চু জাগো নিউজকে বলেন, কিছুক্ষণ আগে মাসুদ আলমকে মেডিকেলে আনা হয়েছে। চিকিৎসা চলছে। বাম হাতে ছুরির আঘাত পেয়েছে।
এমআরএম
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার