ডিইউজে নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ছবি : আমানউল্লাহ আমান
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর নির্বাচন আজ। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, এতে সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৯ প্রার্থীসহ ১৯টি পদে মোট ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ৩ হাজার ২৩৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

এর আগে বাংলাদেশ প্রতিদিনের উপ-সম্পাদক আবু তাহেরকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার