সাংবাদিক প্রণব মজুমদারের মাতৃবিয়োগ
অর্থ ও বাণিজ্যের নিয়মিত পাক্ষিক অর্থকাগজের সম্পাদক ও সাহিত্যিক প্রণব মজুমদারের মা নীলিমা মজুমদার (৯৩) পরলোক গমন করেছেন। বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুরে মেজ ছেলের বাসভবনে পরলোক গমন করেন তিনি।
অবিভক্ত ত্রিপুরা জেলার ‘বৃটিশবিরোধী ভারত ছাড়’ আন্দোলনের সংগঠক ও বিশিষ্ট নাট্যশিল্পী এবং চিকিৎসক প্রয়াত ড. কালী কৃষ্ণ মজুমদারের শিক্ষিতা সহধর্মিনী নীলিমা মজুমদার মৃত্যুকালে ৩ ছেলে এবং ৬ মেয়েসহ অসংখ্যক গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াতের মৃত্যুতে শোকাহত মজুমদার পরিবার সবার কাছে তার আত্মার শান্তি কামনা করেছেন।
একে/এমআরআই
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার