কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার নতুন কমিটি
কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ইফতার মাহফিলপূর্ব বার্ষিক সাধারণ সভা-২০১৮ তে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে দৈনিক আমাদের সময়ের হুমায়ুন কবির খোকনকে সভাপতি, বাসসের মো. সাজ্জাদ হোসেনকে সাধারণ সম্পাদক ও পরিবর্তন ডটকমের সালাহ উদ্দিন জসিমকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের কমিটি করা হয়।
সংগঠনের বিদায়ী কমিটি সভাপতি মাহমুদুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদরুল আলমের সঞ্চালনায় সাধারণ সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজে একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম আব্দুল্লাহ, আরেকাংশের মহাসচিব ওমর ফারুক, ডিউজের সাবেক সভাপতি শাবান মাহমুদ, বর্তমান সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিউজে আরেকাংশের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে সংগঠনে পূর্বের নাম ‘কুমিল্লা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ঢাকা’ নাম পরিবর্তন করে ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’ নামককরণ করা হয়।
এসএইচএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার