জনকণ্ঠের আন্দোলনকারী সাংবাদিকদের হুমকি : ডিআরইউ’র উদ্বেগ
দৈনিক জনকণ্ঠে কর্মরত সকল সাংবাদিক ও কর্মচারীর পাওনা বেতন প্রদান এবং তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে জনকণ্ঠ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
একই সঙ্গে জনকণ্ঠে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের বকেয়া বেতন ভাতা আদায়ের নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা ও হুমকি প্রদানে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে সংগঠনটি।
শনিবার ডিআরইউ’র দফতর সম্পাদক মো. জেহাদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ এ আহ্বান জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনকণ্ঠে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের বকেয়া বেতনের দাবিতে সংঘঠিত আন্দোলন পর্যবেক্ষণ করে ডিআরইউ নেতারা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যৌক্তিক এ আন্দোলনে ডিআরইউ’র সদস্য রিপোর্টারদের নানাভাবে হুমকি দেয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিআরইউ তার সদস্যদের সকল ন্যায্য দাবির সঙ্গে পূর্ণ সমর্থন ও সংহতি জানাচ্ছে। একই সঙ্গে জনকণ্ঠে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের বকেয়া বেতন ভাতা আদায়ের নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা ও হুমকি প্রদানে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।
অন্যথায় উদ্ভুত পরিস্থিতির সকল দায়ভার জনকণ্ঠ কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলে নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন।
২ জুলাই ৪ ঘণ্টা কর্মবিরতি
আগামী ২ জুলাই বকেয়া বেতন দাবিতে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চার ঘণ্টা কর্মবিরতি পালন করবেন জনকণ্ঠের সাংবাদিকরা।
এমইউ/বিএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার