বিএফইউজে নির্বাচন ১৩ জুলাই
শ্রম আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। আগামী ১৩ জুলাই এ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়- ‘বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচন আয়োজনে শ্রম আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় নির্বাচন আয়োজনে আর কোনো বাধা নেই।
এই অবস্থায় আগামী ১৩ জুলাই ২০১৮ শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভোট গ্রহণ করা হবে।

শ্রম অধিদফতরের নির্দেশনা অনুসারে বিএফইউজের অনুমোদিত ইউনিয়নের সর্বশেষ ভোটার তালিকা ব্যবহার করা হবে।’
উল্লেখ্য, গত ৬ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শ্রম আদালতের স্থগিতাদেশ থাকায় ওইদিন ভোটগ্রহণ হয়নি। আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করলো বিএফইউজে নির্বাচন পরিচালনা কমিটি।
এসএইচএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার