সাংবাদিক গোলাম সারওয়ারকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে হাসপাতালে গিয়ে দেখে এসেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার রাতে গোলাম সারওয়ারকে দেখতে হাসপাতালে যান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে বলেন, ‘রাষ্ট্রপতি রাত সাড়ে ৯টায় হাসপাতালে যান এবং অসুস্থ সাংবাদিক গোলাম সারওয়ারের শয্যা পাশে ১৫ মিনিট অবস্থান করেন।’
গোলাম সারওয়ার গত ৩০ জুলাই থেকে ফুসফুসের ইনফেকশন ও হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানানো হয়েছে বাসসের প্রতিবেদনে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং অসুস্থ সম্পাদকের আশু আরোগ্য কামনা করেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এবং গোলাম সারওয়ারের পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন।
তার ছেলে রঞ্জু বাসসকে জানান, ৭৫ বছর বয়েসী লেখক, সাংবাদিক ও কলামিস্ট গোলাম সারওয়ারকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হবে।
এনএফ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার