২৬ মাসের বেতন বাকি : জনকণ্ঠে কর্মবিরতি
দুই বছরের বেশি সময়ের বকেয়া বেতন-ভাতার দাবিতে দৈনিক জনকণ্ঠে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতিতে নেমেছেন। আজ (সোমবার) বিকেল ৪টা থেকে তাদের কর্মবিরতি শুরু হয়।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মাসের পর মাস বেতন-ভাতা না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। তাই বকেয়া বেতন-ভাতা পরিশোধ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালিত হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাংবাদিক জানান, ২৬ মাসের বকেয়া বেতন-ভাতা কবে নাগাদ পরিশোধ করা হবে এ ব্যাপারে জানতে আজ দুপুরে কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। আন্দোলন করে কোনো লাভ হবে না বলে শাসানো হয়। এরপরই কর্মবিরতি পালনের তাৎক্ষণিক সিদ্ধান্ত হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইস্কাটনস্থ জনকণ্ঠ কার্যালয়ে আন্দোলনকারীরা দ্রুত বেতন-ভাতা প্রদানের ঘোষণার দাবিতে কর্মবিরতি পালন করছিলেন।
এমইউ/এসএইচএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ২ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে
- ৩ ডিআরইউ ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক জসিম ও সদস্যসচিব আরিফ
- ৪ সাংবাদিক সালিম সামাদ আর নেই
- ৫ প্রেস ক্লাবে ইফতার: ব্যস্ততার ফাঁক গলে এক অনানুষ্ঠানিক পুনর্মিলন