শেখ হাসিনাকে বিএফইউজে ও ডিইউজের অভিনন্দন
জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচনে বিপুল বিজয়ের কারণে সাংবাদিক সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
মঙ্গলবার এক বার্তায় বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ এবং ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এ অভিনন্দন জানান।
তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এ বিজয়ে সমগ্র দেশবাসীর সঙ্গে সাংবাদিকসমাজও আনন্দিত ও অভিভূত।
বিএফইউজের দফতর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এমইউ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার