ইমজার সভাপতি পীযূষ, সম্পাদক সেলিম
পেশাদার সাংবাদিকদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন আরেকটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। জেলায় কর্মরত বিভিন্ন টেলিভশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল ও রেডিও'র সাংবাদিকদের নিয়ে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় জেলা শহরের আমিন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যকে সভাপতি ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি সেলিম পারভেজকে সাধারণ সম্পাদক করে ইমজার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন এ সংগঠনটি পেশাগত কাজে সাংবাদিকদের মানোন্নয়নসহ সার্বিক কল্যাণে কাজ করবে। এ আংশিক কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি আমিরজাদা চৌধুরী ও জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি আল আমিন শাহীন, সময় টিভির ব্রাহ্মণবাড়িয়ার ব্যুরো প্রধান উজ্জল চক্রবর্তী, নিউজ টোয়েন্টিফোর চ্যানেলের জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাবিবুর রহমান পারভেজ, চ্যানেল নাইন ও বার্তা টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আল মামুন প্রমুখ।
আজিজুল সঞ্চয়/এমএএস/পিআর
সর্বশেষ - গণমাধ্যম
- ১ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ২ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ
- ৩ সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস পেলেন রূপালী ব্যাংক কর্মকর্তা পিনু
- ৪ বিডিজেএর সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল
- ৫ তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর পরিকল্পনা, ডিজিটাল ক্ষমতায়নের ওপর জোর