প্রবীণ সাংবাদিক মৃণাল চক্রবর্তী আর নেই
ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমিতির অন্যতম পরিচালক প্রবীণ সাংবাদিক মৃণাল চক্রবর্তী আর নেই।
সোমবার দিবাগত রাত ৩টায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
তার মৃত্যুতে সমিতির সভাপতি তরুণ তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুনসহ সমিতির সকল কর্মচারী ও পরিচালক গভীর সমবেদনা জানিয়েছেন।
তারা প্রয়াত মৃণাল চক্রবর্তীর পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের গঠনতন্ত্রে প্রতিষ্ঠাকালীন সভাপতি/সম্পাদক ছাড়াও ১৫ জন নেতার নাম উল্লেখ আছে। ওই ১৫ নেতার একজন মৃণাল চক্রবর্তী।
এসএইচএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার