২ মার্চ বাজারে আসছে ‘সময়ের আলো’
রফিকুল ইসলাম রতনের সম্পাদনায় আগামী ২ মার্চ (শনিবার) থেকে বাজারে আসছে ‘দৈনিক সময়ের আলো’। পত্রিকাটির আত্মপ্রকাশ উপলক্ষে ওইদিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রকাশনা অনুষ্ঠানের উদ্বোধন করবেন। প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সভাপতিত্ব করবেন আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ এম এম এনামুল হক।
এছাড়াও প্রকাশনা অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
প্রকাশনা অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে পত্রিকাটির সম্পাদক রফিকুল ইসলাম রতন বলেন, ‘সত্য প্রকাশে আপসহীন দৈনিক সময়ের আলো’র আদর্শই হচ্ছে উন্নয়ন, ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা।’
তিনি বলেন, ‘দেশের শীর্ষ আবাসন কোম্পানি আমিন মোহাম্মদ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড কর্তৃক প্রকাশিতব্য দৈনিক সময়ের আলো হবে সম্পূর্ণ দল নিরপেক্ষ এবং গণমানুষের কণ্ঠস্বর। সাংবাদিকতার নতুন ধারায় পত্রিকাটি ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে গণমানুষের কাছে বার্তা পৌঁছে দেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
কেএইচ/এমবিআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার