নড়াইল প্রেসক্লাবের সভাপতি টুকু সাধারণ সম্পাদক নজরুল
নড়াইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এনামুল কবির টুকু (বিটিভি ও আমাদের সময়) ও মীর্জা নজরুল ইসলাম (মাছরাঙ্গা টেলিভিশন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি এম মুনীর চৌধুরী (এনটিভি), সুলতান মাহমুদ (ঢাকা ট্রিবিউন), যুগ্ম সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু (দৈনিক সমকাল), তারিকুজ্জামান লিটু (দৈনিক ইত্তেফাক), কোষাধ্যক্ষ সুজয় বকশি জয় (আরটিভি), দফতর সম্পাদক এসএম হালিম মন্টু (দৈনিক সকালের খবর), সাংস্কৃতিক, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক আব্দুস সাত্তার (এসএ টিভি), সদস্য ভক্ত দাস (ইউএনবি), গুলশান আরা (স্থানীয় পত্রিকা দৈনিক ওশান), প্রদ্যোৎ মুখার্জ্জী (দৈনিক খেদমত), সাইফুল ইসলাম তুহিন (চ্যানেল ২৪), ফরহাদ হোসেন (একুশে টেলিভিশন) ও শরিফুল ইসলাম বাবলু (দেশ টিভি) নির্বাচিত হয়েছেন।
শনিবার নড়াইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের দিন ধার্য করা হলেও প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় রোববার বিকালে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট অচিন চক্রবর্তী লিখিতভাবে প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেন।
হাফিজুল নিলু/এসএস/আরআইপি
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার