নড়াইলে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
নড়াইলে সাংবাদিকদের তিন দিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। নড়াইল সার্কিট হাউজ মিলনায়তনে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ।
নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনন্দ কুমার বিশ্বাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পাণ্ডে, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, পিআইবির রিপোর্টার জিলহাজ উদ্দিন নিপুণ প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
শুক্রবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর মহাপরিচালক শাহ আলমগীর।
হাফিজুল নিলু্/এসএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার