বিটিভি রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার ঘোষিত ৪৫ সদস্যের কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন সুজন হালদার এবং সাধারণ সম্পাদক সীমা শারমিন।
বাংলাদেশ টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নানাবিধ সুযোগ-সুবিধা, অধিকার আদায় এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে। ২৩ এপ্রিল সর্বসম্মতিক্রমে সুজন হালদারকে কমিটির সভাপতির দায়িত্ব দিয়েছিলেন সাধারণ সদস্যরা। ওই দিন পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্বও দেয়া হয় সভাপতি সুজন হালদারকে।
সুজন হালদার শুক্রবার দুপুরে বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) ২০১৯-২০ মেয়াদের জন্য প্রথমবারের মতো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন।
নবনির্বাচিত সভাপতি সুজন হালদার এবং সাধারণ সম্পাদক সীমা শারমিন দু’জনই দীর্ঘদিন ধরে বাংলাদেশ টেলিভিশনে সাংবাদিকতা করছেন। ২০১৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হলেও এবারই প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলো।
আরআই/জেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার