পরীক্ষামূলক সম্প্রচারে জাগো এফএম
পরীক্ষামূলক সম্প্রচারে আসলো জাগো এফএম। শ্রোতারা এখন থেকে ৯৪.৪ টিউন করে নতুন এ স্টেশনের অনুষ্ঠান শুনতে পারবেন। প্রাথমিকভাবে ঢাকা এবং আশপাশের এলাকায় সম্প্রচার হবে নতুন এই রেডিও চ্যানেলটি। পরবর্তীতে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে জাগো এফএম`র সম্প্রচার।
`এবার জাগো` স্লোগান নিয়ে যাত্রা শুরু হওয়া স্টেশনটিতে প্রাধান্য পেয়েছে নতুন মুখ। একঝাঁক নতুন রেডিও জকি আর সংবাদকর্মী এখন কাজ করছেন এখানে। শীঘ্রই জাগো এফএম আনুষ্ঠানিক সম্প্রচারে আসবে বলে জানিয়েছেন জাগো এফএম’র অনুষ্ঠান প্রধান লাভগুরু খ্যাত রাজীব সরকার।
তিনি জানান, জাগো এফএম হবে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কণ্ঠস্বর। এ জন্য আমরা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সর্বোপরি সবার সহযোগিতা নিয়েই এগিয়ে যেতে চাই।
অনলাইনে জাগো এফএম শুনতে ভিজিট করুন www.jago.fm
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার