পুনর্গঠিত হলো প্রেস অ্যাপিলেট বোর্ড
পুনর্গঠিত হল প্রেস অ্যাপিলেট বোর্ড। বোর্ড পুনর্গঠন করে সম্প্রতি তথ্য মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
পুনর্গঠিত প্রেস অ্যাপিলেট বোর্ডের প্রধান পদাধিকারবলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। সদস্য হিসেবে রয়েছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুল করিম এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ও বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। বুলবুল আগে সদস্য থাকলেও নুরুল করিমকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হল।
‘দ্য প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশনস (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) অ্যাক্ট, ১৯৭৩’ অনুযায়ী সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট পত্রিকার ডিক্লারেশন দেন। যুক্তিসংগত কারণ ছাড়া জেলা ম্যাজিস্ট্রেট ডিক্লারেশন না দিলে বা বাতিল করলে এ সংক্রান্ত সব আপিল প্রেস অ্যাপিলেট বোর্ডের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।
আরএমএম/জেএইচ/এমকেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার