অগ্নিদগ্ধ সাংবাদিক শাওনের সুস্থতায় ক্র্যাবের দোয়া কামনা
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ফজলুল হক শাওন অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার তার সুস্থতা কামনা করে ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক দীপু সারোয়ারসহ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সদস্যদের কাছে দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ জুলাই সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক বন্ধুর দোকান দেখতে যান ফজলুল হক শাওন। সাটার খুলে বৈদ্যুতিক সুইচ দেয়ার সময় দোকানের ভেতর বিস্ফোরণ ঘটে। এ সময় শাওনসহ চারজন দগ্ধ হন। পরে ঘরোয়া হোটেলের এক কর্মচারী তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। দগ্ধদের মধ্যে আরও এক সাংবাদিক রয়েছেন। তিনি হলেন এসএ টেলিভিশনের বার্তা সম্পাদক মোস্তফা মনোয়ার সুজন।
ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের মেডিকেল অফিসার ডা. মেহেরুন্নেসা লিজা জানান, দুজনের মুখমণ্ডলসহ দুই হাত অগ্নিদগ্ধ হয়েছে। শাওনের শ্বাসনালীসহ ২৪ শতাংশ এবং সুজনের ১১ শতাংশ দগ্ধ হয়েছে।
শহিদুল ইসলাম রাজী/এমএসএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার