এশিয়ান টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
চেক প্রতারণার মামলায় এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন অর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরু মিয়া এ পরোয়ানার নির্দেশ দেন। বাদীর আইনজীবী এআর খান পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৭৫ লাখ টাকার ১৫টি চেক ডিজঅনার হওয়ায় গত ২১ মে জনৈক ব্যবসায়ী রাশেদ আহমেদ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন অর রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছিলেন।
মামলায় বিচারক প্রথমে আসামিদের প্রতি সমন জারি করেছিলেন। সমন পেয়ে ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
কিন্তু চেয়ারম্যান হারুন অর রশিদ আদালতে হাজির না হওয়ায় বাদীপক্ষের আবেদনে পরোয়ানা জারি করেন বিচারক।
জেডএইচ/বিএ
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ২ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ৩ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ
- ৪ সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস পেলেন রূপালী ব্যাংক কর্মকর্তা পিনু
- ৫ বিডিজেএর সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল