সাংবাদিক হুমায়ুন কবীর খোকন গুরুতর অসুস্থ
দৈনিক সময়ের আলো পত্রিকার সিটি এডিটর ও চিফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর খোকন গুরুতর অসুস্থ। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। বর্তমানে তিনি রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের আইসিইউতে রয়েছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান বলেন, ‘হুমাযুন কবীর খোকনের করোনার কিছু লক্ষণ রয়েছে। এখন আইসিইউতে রয়েছেন। তবে করোনার টেস্ট এখনও করা হয়নি।’
বৃহত্তর কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবীর খোকন আগে আমাদের সময়সহ বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন।
এইচএস/এএইচ/এমএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ২ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৩ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৪ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ৫ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে