করোনায় এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামালের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ মারা গেছেন।
রোববার (৩১ মে) দুপুর দেড়টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী ও এনটিভি পরিবার।
এনটিভির অনুষ্ঠান বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন বলেন, ‘গত ১১ মে মোস্তফা কামাল সৈয়দ অসুস্থ হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। তিনি আজ দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।’
মোস্তফা কামাল সৈয়দ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপমহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী কণ্ঠশিল্পী জিনাত রেহেনা। ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন।
এর আগে গত ১৫ মে এনটিভির একজন বিশেষ প্রতিনিধি জাগো নিউজকে নিশ্চিত করেন, মোস্তফা কামাল সৈয়দ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তখন তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বিএ/পিআর
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ২ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৩ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ৪ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে
- ৫ ডিআরইউ ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক জসিম ও সদস্যসচিব আরিফ