মিথ্যা মামলার প্রতিবাদে নড়াইলে সাংবাদিকদের মানববন্ধন
যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম ও নড়াইল জেলা প্রতিনিধি মো. শাহীদুল ইসলাম শাহীর বিরূদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি। রোববার সকালে আদালত সড়কে ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি হুমায়ুন কবীর রিন্টু, সাধারণ সম্পাদক মাসুমার রহমান, সাপ্তাহিক প্রগতি ভাবনার সম্পাদক এম মুরাদ হোসেন, সাপ্তাহিক বিডি খবরের সম্পাদক লিটন দত্ত, নড়াইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ আলী বারু প্রমুখ।
হাফিজুল নিলু/এসএস/আরআইপি
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার