নয়া দিগন্তের যুগপূর্তি
দৈনিক নয়া দিগন্তের যুগপূর্তি আজ। মঙ্গলবার যুগপূর্তি উপলক্ষে সরগরম হয়ে ওঠে পত্রিকাটির কার্যালয়। এদিন সকাল থেকেই পত্রিকার শুভানুধ্যায়ী ও পাঠকসহ বিভিন্ন মহলের লোকেরা শুভেচ্ছা জানায়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘরোয়াভাবে আয়োজিত অনুষ্ঠানে কার্যালয়ে এসে পত্রিকাটির কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান শুভানুধ্যায়ীরা।
অতিথিদের স্বাগত জানান নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, উপদেষ্টা সম্পাদক সালাউদ্দিন মুহাম্মদ বাবর, নির্বাহী সম্পাদক মাসুদ মজুমদারসহ পত্রিকার সাংবাদিক ও কর্মকর্তা। আগত অতিথিরা সবাই পত্রিকার উত্তরোত্তর সম্মৃদ্ধি কামনা করেন।
এসএইচএস/আরআইপি
সর্বশেষ - গণমাধ্যম
- ১ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ২ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে
- ৩ ডিআরইউ ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক জসিম ও সদস্যসচিব আরিফ
- ৪ সাংবাদিক সালিম সামাদ আর নেই
- ৫ প্রেস ক্লাবে ইফতার: ব্যস্ততার ফাঁক গলে এক অনানুষ্ঠানিক পুনর্মিলন