সম্প্রচার শুরু করলো ‘জাগো এফএম’ ৯৪.৪
‘জাগো এফএম’ ৯৪.৪ এর কলাকুশলী
‘এবার জাগো’ স্লোগান নিয়ে বাণিজ্যিক সম্প্রচার শুরু করেছে বেসরকারি রেডিও স্টেশন জাগো এফএম। শ্রোতারা ৯৪.৪ ফ্রিকোয়েন্সিতে টিউন করে নতুন এ এফএম এর অনুষ্ঠান শুনতে পারবেন।
অনলাইনে www.jago.fm এর মাধ্যমে অথবা গুগল প্লে স্টোর থেকে জাগো এফএম এপ্লিকেশন ডাউনলোড করে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে শ্রোতারা জাগো এফএম এর অনুষ্ঠান শুনতে পারবেন।
আর ৮৮১৯২০৬ ফোন নম্বরে অথবা ফেসবুক পেজে www.facebook.com/jagofm এর মাধ্যমে অথবা ২৩২৩ নম্বরে jfm লিখে শ্রোতারা গানের অনুরোধ বা মতামত জানাতে পারবেন।
জাগো এফএম এর অনুষ্ঠান ব্যবস্থাপক রাজীব সরকার জানান, বিনোদনমূলক এফএম রেডিও স্টেশন হিসেবে ‘কানামাছি’, ‘মোস্ট ওয়ান্টেড’, ‘স্টুডিও সেভেন-এলিভেন’, ‘মেমোরিস নট আউট’, ‘টোটো কোম্পানি’ সহ বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।
এসএইচএস/আরআইপি
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার