বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম হাসপাতালে
ভারতীয় উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার সকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। হাঁপানি ও মারাত্মক পেটের পীড়ায় তিনি ভুগছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, নূরজাহান বেগম ১৯২৫ সালের ৪ জুন জন্মগ্রহণ করেন। তিনি সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনের কন্যা। ১৯৯৭ সালে এই সাংবাদিক রাষ্ট্রীয় রোকেয়া পদক, ২০০০ সালে অনন্যা সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমীর ফেলোসহ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন। তিনি উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা বেগম পত্রিকার সূচনালগ্ন থেকে এর সম্পাদনার কাজে জড়িত। প্রায় ছয় দশক ধরে বেগম পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন নূরজাহান। তার ডাক নাম নূরী।
এআরএস/আরআইপি
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার