অনলাইন পত্রিকার নিবন্ধন কার্যক্রম শুরু
দেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধ করার লক্ষ্যে সরকার অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। সোমবার বিকেলে সরকারি তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।
তথ্যবিবরণীতে বলা হয়েছে, নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদফতরে জমা দিতে হবে। ফরম এবং প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদফতরের ওয়েবসাইটে (www.pressinform.portal.gov.bd) পাওয়া যাবে।
নিবন্ধনের জন্য ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা সাময়িকভাবে তথ্য অধিদফতরের প্রটোকল শাখা থেকে সংগ্রহ করা যাবে। জমা দেওয়া তথ্যাদি যাচাই-বাছাইয়ের পর অনলাইন পত্রিকাটির নিবন্ধন দেবে তথ্য অধিদফতর।
এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখায় (ফোন নম্বর : ৯৫১৪০৬৫ অথবা ০১৭১৫২৫৫৭৬৫) যোগাযোগ করা যেতে পারে।
বর্তমানে চলমান সব অনলাইন পত্রিকাগুলোকেও একই প্রক্রিয়ায় নির্ধারিত ফরম ও প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণপূর্বক ১৫ ডিসেম্বর ২০১৫-এর মধ্যে আবেদন করতে হবে।
জেডএইচ/পিআর
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ২ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৩ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৪ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ৫ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে