বিএফইউজে’র দ্বি-বার্ষিক সম্মেলন চলছে
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ( বিএফইউজে ) দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দ্বি-বার্ষিক এই সম্মেলনে উপস্থিত আছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরী। এছাড়া উদ্বোধনী অধিবেশনে সারাদেশ থেকে আসা সাংবাদিকরা অংশ নিয়েছেন ।
উদ্বোধনী অধিবেশন শেষে জুমার নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতির পর সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ মূল অধিবেশনে অংশ নেবেন।
এছাড়া মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।
এএস/এআরএস/পিআর
সর্বশেষ - গণমাধ্যম
- ১ অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ পেলেন জাগো নিউজের সালাহ উদ্দিন জসিম
- ২ চট্টগ্রাম টিসিজেএ নির্বাচনে এনামুল সভাপতি, মামুন সাধারণ সম্পাদক
- ৩ বাসস এমডি মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন
- ৪ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ৫ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী