জন্মদিনে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত মহিউদ্দিন সরকার
জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন জাগোনিউজ২৪.কম এর প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার। আজ (শনিবার) তার ৩৯তম জন্মদিন।
মহিউদ্দিন সরকার ১৯৭৭ সালের এই দিনে চাঁদপুর জেলার ফরিদগঞ্জে জন্মগ্রহণ করেন। তারা দুই ভাই ও পাঁচ বোন। বাবা মরহুম মাওলানা মোস্তাক আহমেদ, মা ফাতেমা বেগম। সম্ভ্রান্ত মুসলিম পরিবারেই বেড়ে ওঠেন তিনি।
জন্মদিন উপলক্ষে দুপুরে জাগো নিউজ কার্যালয়ে মহিউদ্দিন সরকারকে সঙ্গে নিয়ে কেক কাটেন ভারপ্রাপ্ত সম্পাদক সুজন মাহমুদ। এসময় জাগো নিউজের বিভিন্ন বিভাগের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সুজন মাহমুদ বলেন, দীর্ঘ দেড় যুগ ধরে তিনি সাংবাদিকতা করছেন। একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে তিনি জাগো নিউজকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছেন।
সহকর্মীদের ভালোবাসার জবাবে মহিউদ্দিন সরকার বলেন, সহকর্মীদের ভালোবাসায় আমি আপ্লুত। আমরা এক পরিবারের মতো রয়েছি। অনেক পথ পাড়ি দিতে চাই।
উল্লেখ্য, মহিউদ্দিন সরকার সাংবাদিকতা শুরু করেন কলেজ জীবন থেকে। কাজ করেছেন দেশের প্রথম সারির কয়েকটি জাতীয় দৈনিকে। সর্বশেষ তিনি দৈনিক যুগান্তরের যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকেই যোগ দেন জাগো নিউজে।
এসএ/এএইচ/আরআইপি/এএ
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার