ইলেক্ট্রনিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক মিজানুর রহমান
অরাজনৈতিক ও স্বতন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠন উজ্জীবিত বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা-২০১৫ এর শ্রেষ্ঠ ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকতা অ্যাওয়ার্ড পেয়েছেন জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান।
শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর চৌমুহনী পাবলিক হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহিমসহ অতিথিগণ।।
এছাড়া অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়ায় প্রথম আলোর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান, শ্রেষ্ঠ কর্মবীর ও সাহসী ইউএনও হিসেবে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার ড. রহিমা খাতুনসহ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতদের ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধির হাতে সম্মাননা ক্রেষ্ট ও সম্মাননা সনদ তুলে দেন।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ আল হেলাল মো. মোশারফ। এতে বিশেষ অতিথি ছিলেন চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল,ব্যাংক এশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা এসএম জাহাঙ্গীর কবির।
পরে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
মিজানুর রহমান/এমজেড/এমএএস/আরআইপি
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ২ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ৩ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ
- ৪ সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস পেলেন রূপালী ব্যাংক কর্মকর্তা পিনু
- ৫ বিডিজেএর সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল