বিজয় দিবসে দেশবাসীকে জাতীয় প্রেসক্লাবের শুভেচ্ছা
বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী । মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি রক্ত স্মৃতি বিজড়িত ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকহানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে নিহত লাখো শহীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, কয়েক লাখ মা- বোনের আত্মত্যাগ এবং সাংবাদিকসহ শহীদ বুদ্ধিজীবীদের আত্মবলিদানের বেদনায় আমরাও ব্যথিত এবং ক্ষুব্ধ ।
এসকেডি/আরআইপি
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ২ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ৩ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ
- ৪ সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস পেলেন রূপালী ব্যাংক কর্মকর্তা পিনু
- ৫ বিডিজেএর সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল