ঢাবিতে সাংবাদিকদের পেটালো ছাত্রলীগ
ফুটবল খেলাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির সদস্যদের পিটিয়েছে বিশ্ববিদ্যালয় সূর্য সেন হলের ছাত্রলীগ নেতারা। আজ সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমে ঢাবি প্রতিনিধি হিসেবে কর্মরত অন্তত ১৫ জন সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ফুটবল খেলতে সূর্য সেন হলের মাঠে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে হল সভাপতি মোবারক হোসেনের কর্মীরা ওই সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার গলিব আশরাফ, কালের কন্ঠের রফিকুল ইসলাম, সময় টিভির মাসুদুর রহমান, এশিয়ান টিভির আরাফাত রহমান সেতু। বর্তমানে আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার