মৃত্যুদণ্ডপ্রাপ্ত আশরাফের আশুলিয়া প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল
আশরাফ হোসেন কামাল
তথ্য গোপন করে সদস্য হওয়ায় স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশরাফ হোসেন কামালের সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করেছে আশুলিয়া প্রেস ক্লাব।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন। এরই মধ্যে আশুলিয়া প্রেস ক্লাবের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, তথ্য গোপন করে সদস্য ও দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় আশরাফ হোসেন কামালের সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হলো।
এ বিষয়ে আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন জাগো নিউজকে বলেন, সংবাদমাধ্যম ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আশরাফ হোসেন কামালের বিষয়টি আমাদের নজরে আসে। পরে কার্যনির্বাহী মিটিংয়ের মাধ্যমে তার সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হয়।
প্রসঙ্গত, গতরাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশরাফ হোসেন কামালকে সাভার থেকে গ্রেফতার করে র্যাব-১১। তিনি আশুলিয়া এলাকায় এসে ২০০৬ সালে সাপ্তাহিক মহানগর বার্তার সহকারী সম্পাদক হিসেবে যুক্ত হন। এরপর ২০০৯ সালে আশুলিয়া প্রেস ক্লাবের সদস্যপদ লাভ করেন।
মাহফুজুর রহমান নিপু/এমএএইচ/
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ২ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৩ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৪ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ৫ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে