আলতাফ মাহমুদকে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন
ছবি - বিপ্লব দিক্ষিৎ
সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের নামাজে জানাজা জাতীয় প্রেসক্লাবে সম্পন্ন হওয়ার পর দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন। 
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী, আওয়ামী লীগের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ ছাড়াও জাহাঙ্গির কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও রেলমন্ত্রী মুজিবুল হক শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও জাতীয় প্রেসক্লাবের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুকের নেতৃত্বে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
পরবর্তীতে বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এএস/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ২ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৩ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ৪ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে
- ৫ ডিআরইউ ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক জসিম ও সদস্যসচিব আরিফ