ডিইউজে`র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জ্যেষ্ঠ সাংবাদিক আহসান উল্লাহর সভাপতিত্বে এবং মঞ্জুরুল আহসান বুলবুলের সঞ্চালনায় এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
এসময় ডিইউজের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ এবং কোষাধ্যক্ষ শাহানা শিউলি প্রতিবেদন উপস্থাপন করেন। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ হয়।
এর আগে দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিউজের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
এএস/একে/আরআইপি
সর্বশেষ - গণমাধ্যম
- ১ জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ৩ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৪ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৫ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার