মৌলভীবাজারে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা
দৈনিক যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমদের উপর হামলা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৯ অক্টোবর) দিনগত রাতে মৌলভীবাজার শহর পুলিশ ফাঁড়ি ও পোস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। হামলার পর দুর্বৃত্তরা একটি প্রাইভেটকার ও তিনটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
সাংবাদিক হোসাইন আহমদ জানান, তিনি অফিস থেকে মোটরসাইকেলে করে কাপড় আনার জন্য টেইলরের দোকানের দিকে যাচ্ছিলেন। এসময় তিনি শহরের পুলিশ ফাঁড়ি ও পোস্ট অফিসের সামনে আসলে প্রথমে একটি মোটরসাইকেল দিয়ে ধাক্কা মেরে তাকে ফেলে দেওয়া হয়। পরে প্রাইভেটকার থেকে দেশীয় অস্ত্র বের করে তাকে পিটাতে থাকে। এক পর্যায়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জাগো নিউজকে বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল আজিজ/জেএস/এমএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ২ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৩ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৪ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ৫ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে